ব্রেকিং নিউজ :
হত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার দাবি কলম্বিয়ার প্রেসিডেন্টের জ্বালানি সংকটের কারণে কিউবায় ফ্লাইট স্থগিত করলো কানাডিয়ান বিমান সংস্থা বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থ, ভুল স্বীকার করা উচিত: পাকিস্তানি ক্রিকেটার হাফিজ গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০২-০২
  • ২৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডোনাল্ড ট্রাম্পের সেনা প্রত্যাহার পরিকল্পনা ধাক্কা খেল সিনেটে
আন্তর্জতিক ডেস্ক:- সিরিয়া ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে একটি সংশোধনীতে মার্কিন সিনেটে ভোটাভুটি হয়েছে। সেনা প্রত্যাহারের বিপক্ষে ভোট পড়ে ৬৪টি আর প্রত্যাহারের পক্ষে ভোট পড়ে ২৩টি। আফগানিস্তান ও সিরিয়া থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সেনা প্রত্যাহারের পরিকল্পনাকে বিরোধিতা করে আনা সংশোধনীকে এগিয়ে নিতে সিনেটে ভোটের আয়োজন করা হয়। বৃহস্পতিবারের এই ভোটে পরিষ্কার হয়েছে যে সিনিয়র রিপাবলিকান নেতারা সেনা প্রত্যাহার নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একমত নন। সীমান্তে দেয়াল নির্মাণে তহবিল চেয়ে প্রত্যাখ্যাত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো সে ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। এরই মধ্যে আরেকটি ধাক্কা এলো সিনেট থেকে। এবারও নিজ দল রিপাবলিকান পার্টি আর বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি এক জোট তার বিরুদ্ধে। সিরিয়া এবং আফগানিস্তান থেকে ট্রাম্পের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঠেকিয়ে দিতে সিনেটে বিল আনার বিষয়ে ভোটাভুটি হয়েছে। বৃহস্পতিবার ৬৮-২৩ ভোটে রেজ্যুলেশনটি পাস হয়। রেজ্যুলেশনে হোয়াইট হাউসকে জানানো হয়, সিরিয়া থেকে মার্কিন বিশেষ বাহিনীর সদস্যদের প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের আগে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি খতিয়ে দেখতে চান জ্যেষ্ঠ রিপাবলিকান নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat