ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৯-২১
  • ২৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘পাকিস্তানই ভালো ছিল’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নেতৃবৃন্দ বলেছেন, মির্জা ফখরুল যদি পাকিস্তানকেই স্বস্তির জায়গা মনে করেন দলবল নিয়ে তাদের সেই দেশেই চলে যাওয়া উচিত বলে বাংলাদেশের সাংবাদিক সমাজ মনে করে। 
নেতৃবৃন্দ বলেন, কোন স্বাধীন দেশে অন্য কোন দেশের ধারক বাহকরা রাজনীতি করতে পারে না। কাজেই মির্জা ফখরুলদের এদেশে রাজনীতি করারই কোন অধিকারই নেই। পাকিস্তানের সমর্থক কারো অধিকার রক্ষার দায় বাংলাদেশের নেই ।  
বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক ও ভারপ্রাপ্ত মহাসচিব রাশেদ রিপন বাংলাদেশের সাংবাদিক সমাজের পক্ষে দেয়া আজ এক বিবৃতিতে এসব কথা বলেন। 
নেতৃবৃন্দ বলেন, এই মন্তব্যের জন্য মির্জা ফখরুলকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে তাকে তাদের পেয়ারে পাকিস্তানে চলে যেতে হবে। দেহ বাংলাদেশে আর মন পাকিস্তানে, এমন কেউ বাংলাদেশের নাগরিক হতে পারে না ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপি মহাসচিবের এই বক্তব্যে সাংবাদিক সমাজ ক্ষুদ্ধ হলেও বিস্মিত হয়নি। কারণ তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলা ভাষা পড়তে ও লিখতে পারতেন না, তাদের দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া পাকিস্তানী জেনারেল জানজুয়ার মৃত্যুতে শোকবার্তা পাঠিয়ে তার পাকিস্তান প্রেমের পরিচয় দিয়েছেন। বাংলাদেশ যখন ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার করে সেই তালিকায় বিএনপির নীতি নির্ধারকও অনেকে ছিলেন। তাদের বিচারের বিরুদ্ধে পাকিস্তান পার্লামেন্টে  প্রস্তাব নেয়া হয়। কাজেই মির্জা ফখরুলের বক্তব্য তারই ধারাবাহিকতারই অংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat