ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৯-২১
  • ১৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) তিন সপ্তাহের ক্যাপস্টোন কোর্স ২০২২/২ আজ বুধবার সনদ বিতরণ মধ্যদিয়ে শেষ হয়েছে।
রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাপস্টোন ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন। তিন সপ্তাহের ক্যাপস্টোন কোর্স ২০২২/২ গত ৪ সেপ্টেম্বর শুরু হয়।
এই কোর্সে সংসদ সদস্য, সিনিয়র সামরিক ও পুলিশ কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারী ও বেসরকারী সংস্থার সিনিয়র প্রতিনিধি, কনসাল/কূটনীতিক এবং কর্পোরেট নেতাসহ মোট ২৪ জন ফেলো অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে বক্তৃতার শুরুতেই রেলপথ মন্ত্রী কোর্সটি সফলভাবে সমাপ্ত করায় ফেলোদের অভিনন্দন জানান।
তিনি জাতীয় নিরাপত্তা জোরদার এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য ফেলোদের প্রতি আহবান জানান।
এনডিসি’র কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোঃ আকবর হোসেন বলেন. বাংলাদেশের নিরাপত্তা ও উন্নয়নে নিবেদিত নেতৃবৃন্দের মাঝে বঙ্গবন্ধুর দর্শণ ছড়িয়ে দেয়ার অন্যতম মাধ্যম হচ্ছে এ ক্যাপস্টোন কোর্স। তিনি জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সংগ্রাম চালিয়ে যেতে সকল ফেলোদের অনুরোধ জানান।
এনডিসি’র কমান্ড্যান্ট কোর্সের সব প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য ক্যাপস্টোন ফেলোদের ধন্যবাদ জানান তিনি।
উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তা, ন্যাশনাল ডিফেন্স কলেজের ফ্যাকাল্টি ও স্টাফ অফিসারবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat