ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৯-২৬
  • ২৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  বলেছেন, সৈয়দা সাজেদা চৌধুরী ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়।
তিনি বলেন, সাজেদা চৌধুরী তাঁর প্রজ্ঞা, মেধা, সৃষ্টিশীলতা ও দূরদর্শী রাজনৈতিক নেতৃত্বের জন্য বাংলাদেশের জনগণের নিকট অনুসরণীয় হয়ে থাকবেন। সাজেদা চৌধুরীর অবদানের কথা জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে বলে স্পিকার উল্লেখ করেন। এসময় স্পিকার তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন
তিনি আজ জাতীয় সংসদ ভবনের ৩য় তলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মুখে সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় জাতীয় সংসদ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দোয়া মাহফিল অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম। এছাড়াও বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ।
স্পিকার বলেন, সংসদ উপনেতা হিসেবে সাজেদা চৌধুরী অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি ছিলেন শতভাগ অনুগত ও আস্থাশীল।
সাজেদা চৌধুরী ১৯৭৫ সালের কালো অধ্যায়ের সময়েও রাজনীতিতে মুজিবের রাজনৈতিক আদর্শকে সগৌরবে ধারন করেছেন উল্লেখ করে স্পিকার বলেন, তিনি আজীবন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ সকল দায়িত্ব শতভাগ নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সাথে পালন করেছেন। আওয়ামী লীগের সকল সংকটে তিনি ছিলেন অকুতোভয় কান্ডারী। স্পিকার সকল নারীকে সাজেদা চৌধুরীর কর্মময় জীবন অনুসরণ করার আহবান জানান।
পরে মিলাদ মাহফিল অনুষ্ঠানে তাঁরআত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদের ঈমাম হাফেজ ক্বারী মাওলানা মুফতি মোঃ আবু রায়হান।
সংসদ সচিবালয়ের সচিব কে.এম আব্দুস সালামের সভাপতিত্বে সংসদ সদস্যগণ এবং সংসদ সচিবালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat