ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৯-২৭
  • ১৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডেপুটি স্পিকার মো: শামসুল হক টুকু  বলেছেন, শত বাঁধা পেরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ধীরে ধীরে দেশকে সমৃদ্ধির পথে ও মুক্তিযুদ্ধের চেতনার কক্ষপথে  নিয়ে যাচ্ছেন। 
রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে সম্প্রীতি বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতাসহ তাঁর পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর নীল নকশা তৈরি করেছিল পাকিস্তানী প্রেতাত্মারা। তাদের ষড়যন্ত্র ধুলিস্মাৎ করে, জীবনের ঝুকি নিয়ে দেশে  প্রত্যাবর্তন করে আওয়ামী লীগের দায়িত্বভার গ্রহণ করে   দেশকে সমৃদ্ধির পথ দেখান শেখ হাসিনা। সম্প্রতি জাতিসংঘ তাঁকে বিশ্বের সেরা তৃতীয় প্রধানমন্ত্রীর সম্মানে ভূষিত করেছে।
ডেপুটি স্পিকার বলেন, বিশ্বে এমন নজিরবিহীন জঘন্য হত্যাকান্ডের পর, নিজের পরিবারকে হারিয়ে হয়ত কেউই দেশে ফেরার সাহস পেত না। জাতির পিতার কন্যা বলেই তিনি পিতার আজন্ম স্বপ্নকে বাস্তবায়ন ও দেশ পুনর্গঠনে মৃত্যুকে ভৃত্য বানিয়ে দেশে ফিরলেন। 
তিনি আরো বলেন, শেখ হাসিনা সম্প্রীতির শিক্ষা পেয়েছেন তাঁর পরিবার থেকে। তাঁর পরিবার সারাজীবন অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় নিয়ে লড়াই করে গেছেন। প্রধানমন্ত্রী যে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেন তা যেন তিনি নিজ হাতেই করে যেতে পারেন।
আলোচনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীপড়র সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান।
সম্প্রীতি বাংলাদেশ এর আহবায়ক পীযূষ বন্দ্যোপাধায়ের সভাপত্বিতে ও সদস্য সচিব অধ্যাপক মামুন আল মাহতাবের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রফেসর হারুন অর রশিদ, ইউজিসির সাবেক চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর নিজামুল হক ভূইয়া এবং  সাবেক তথ্য কমিশনার প্রফেসর সাদেকা হালিম।
গণমাধ্যমকর্মী ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat