ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১০-০৩
  • ৩০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে পাকিস্তানের কাছে হেরে গেছে  বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আজ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে হারে পাকিস্তানের কাছে। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছিলো টাগ্রেসরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথম ২ ওভারের মধ্যে প্যাভিলিয়নের পথ ধরেন বাংলাদেশের দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক। দু’জনই ১ রান করে করেন।
পঞ্চম ওভারের প্রথম বলে আবারও উইকেট হারায় বাংলাদেশ। এবার উইকেট পতনের তালিকায় নাম তুলেন রুমানা আহমেদ। তিনিও ১ রান করেন। ফলে দলীয় ৩ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।
শুরুতেই চরম বিপর্যয়ে পড়া বাংলাদেশকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেছিলেন লতা মন্ডল ও নিগার সুলতানা। চতুর্থ উইকেটে ৩৪ বলে ২৪ রান যোগ করেন তারা। বড় ইনিংসের আভাস দিয়ে দ্রুত ফিরেন লতা ও নিগার। নিগার ২টি চারে ১৭ ও লতা ১টি বাউন্ডারিতে ১২ রান করেন।
পরের দিকের ব্যাটাররাও নিজেদের মেলে ধরতে পারেনি। তবে এক প্রান্ত ধরে খেলে বাংলাদেশকে লজ্জার হাত থেকে রক্ষা করেন সালমা খাতুন। ছয় নম্বরে নেমে ইনিংসের শেষ পর্যন্ত খেলে ২৯ বলে ২টি চারে ২৪ রানে অপরাজিত থাকেন সালমা। এতে ২০ ওভারে ৮ উইকেটে ৭০ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ।
ম্যাচ জিততে ৭১ রানের টার্গেটে খেলতে নেমে দারুন সূচনা পায় পাকিস্তান। ৪৫ বলে ৪৯ রানের সূচনা গড়েন দুই ওপেনার। মুনিবা আলিকে ১৪ রানে থামিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সালমা।
দ্বিতীয় উইকেটে পাকিস্তানের জয় নিশ্চিত করেন সিদরা আমিন ও অধিনায়ক বিসমাহ মারুফ। সিদরা ৩৬ ও মারুফ ১২ রানে অপরাজিত থাকেন। ৪ ওভার বল করে ২৭ রানে ১ উইকেট নেন সালমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat