ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১০-০৩
  • ১৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত ও প্রতিরোধ করতে হবে। এই শারদীয় দুর্গোৎসবে সবাইকে সম্মিলিতভাবে শপথ নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধ। বাংলার মাটি থেকে তাদের নির্মূল করা হবে।
আজ সোমবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। কিন্তু এই অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী-সুবিধাবাদী ও ধর্মান্ধ গোষ্ঠী দেশে অপতৎপরতা চালাচ্ছে। তাদের সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পূজাটা হিন্দুদের হলেও উৎসবটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ জাতিধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল সম্প্রদায়ের, সকল মানুষের।
পূজামন্ডপ পরিদর্শনকালে ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ ফরিদ, সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনসহ স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat