ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১০-০৬
  • ৩২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নাটোর জেলা দেশে ১২তম স্থান অধিকার করেছে। জেলায় জন্ম নিবন্ধনের হার ১১৫.৫ শতাংশ এবং মৃত্যু নিবন্ধনের হার ৭৩.৫ শতাংশ। রাজশাহী বিভাগে জেলা অবস্থান চতুর্থ।
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক শামীম আহমেদ সভা প্রধানের দায়িত্ব পালন করেন।
সভায় বক্তারা বলেন, বছর ব্যাপী ক্যাম্পেইনের মধ্য দিয়ে জেলার ৫২টি ইউনিয়ন এবং আটটি পৌরসভার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গতিশীলতা এসেছে। নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধনের মাধ্যমে শুদ্ধ তথ্য ভান্ডার গড়ে তুলতে আমরা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং অভিভাবকরা দায়িত্বশীল ভূমিকা পালন করবো। ধারাবাহিক এ কার্যক্রমের মধ্য দিয়ে আমরা পৌঁছে যেতে চাই শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের কাংখিত গন্তব্যে।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশরাফুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মাহফুজা খানম, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম নবী, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র।আলোচনা সভার আগে কালেক্টর ভবন চত্বরে শোভাযাত্রা বের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat