ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১০-০৬
  • ১৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার একটি বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।
মন্ত্রী আজ রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সুবর্ণ ভবন মিলনায়তনে বিশ্ব সেরিব্রাল পালসি অটিজম দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় (ভাচ্যুয়ালি) এসব কথা বলেন।
নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা (এনডিডি) ট্রাস্ট এ আলোচনা সভার অয়োজন করে।
এনডিডি ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি ও এনডিডি সুরক্ষা ট্রাস্টি বোর্ডে চেয়ারপারসন প্রফেসর ডা. মো. গোলাম রব্বানী।
মন্ত্রী বলেন, দেশে যখন একটি শান্ত পরিবেশ বিরাজ করছে, তখন মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী চক্র বিশৃংখলা সৃষ্টির মাধ্যমে তা ধ্বংস করার পাঁয়তারা করছে। তাদেরকে জনগণ প্রত্যাখান করেছে। এই মুষ্টিমেয় স্বাধীনতা বিরোধীরা কখনই সফল হতে পারবে না বলেও জানান তিনি।
প্রতিবন্ধীদের জন্য গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোকপাত করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সংবিধানে প্রতিবন্ধীদের অধিকারের বিষয় সন্নিবেশিত করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের মূল¯্রােতে নিয়ে এসেছন। মন্ত্র সেরিব্রাল পালসি প্রতিবন্ধীর জীবন মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধীতাকে একসময় অভিশাপ মনে করার কুসংস্কার সমাজে প্রচলিত ছিলো। প্রাকৃতিক কারণে একজন ব্যক্তি প্রতিবন্ধী হতে পারেন। সবাইকে তাদের পাশে থাকতে হবে। তাদের অগ্রগতিতে সমাজের বিত্তবানরা এগিয়ে আসতে হবে।
পরে সেরিব্রাল পালসি প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে অনুদানের চেক হস্থান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat