ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১০-১৪
  • ৫২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শাহজালালে আন্তর্জাতিক বিমান বন্দরে সোয়া তিন কোটি টাকার মেমোরিকার্ডসহ গ্রেফতারকৃত ৪ জনকে ২ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
আজ সকালে ডিএমপি’র বিমান বন্দর জোনের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস জানান, মেমোরিকার্ড জব্দের ঘটনায় বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ৪ আসামীকে থানায় হস্থান্তরের পর তাদেরকে বৃহস্পতিবার ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদেন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত বুধবার হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে হংকং থেকে আসা সোয়া তিন কোটি টাকার মেমোরিকার্ডসহ একটি কুরিয়ার সার্ভিসের ৪ জন কর্মচারীকে গ্রেফতার করেছে ঢাকা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের এয়ারফ্রেইট ইউনিট।
এসময় তাদের কাছ থেকে ১ লাখ ৩৪ হাজার ৪০০ পিস বিভিন্ন ধরনের মেমোরিকার্ড জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৬ লাখ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন, মো.মামুন হোসেন মোল্লা, মো.তরিকুল ইসলাম, মো. রফিকুল ইসলাম ও মো. কবির মিয়া।
শুক্রবার সকালে ঢাকা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের এয়ারফ্রেইট ইউনিটের উপ-পরিচালক সানজিদা খানম এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ফ্রেইটই উনিট ও টহল দলের টহল টীম পণ্যাগার (কুরিয়ার খাচা ইএক্স-২) তল্লাশি চালিয়ে মেমোরিকার্ড ৮ জিবি-৪৩ হাজার পিস, ১৬ জিবি-৩৩ হাজার ৫শ’ পিস, ৩২ জিবি-৫২ হাজার ৫শ’ পিস ও ৬৪ জিবি-৫ হাজার ৪শ’ পিস মেমোরিকার্ড জব্দ করেন।
সানজিদা খানম আরও জানান, মিথ্যা ঘোষনা দিয়ে আমদানিকৃত মালামালগুলো হংকং থেকে দেশে আনা হয়েছিল। পরে ঢাকা কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও গোয়েন্দা সংস্থাসহ সকল সংস্থার উপস্থিতিতে এ সব মালামাল জব্দ করে কাস্টম হাউস, ঢাকার কাছে জমা দেয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের চার কর্মচারি চোরাচালান কাজে জড়িত থাকার কথা স্বীকার করায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও ১৯৬৯ সালের কাস্টম এ্যাক্ট আইনে বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে চার আসামীকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat