ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১০-২০
  • ৩৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নবনিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস এম সুলিমান আজ বলেছেন, তার সরকার বাংলাদেশ এবং লিবিয়ার মধ্যে সহযোগিতার প্রধান ক্ষেত্রগুলো খুঁজে বের করার জন্য ঢাকার সঙ্গে একটি যৌথ কমিশন গঠন করতে আগ্রহী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে অব্যাহত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি ব্যবসায়ী ও চেম্বার কর্মকর্তাদের মধ্যে আরও যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস এবং আইটি খাতে সহযোগিতা বাড়ানো যেতে পারে এবং লিবিয়া বাংলাদেশ থেকে পাট এবং অন্যান্য পণ্য আমদানির বিষয়ে বিবেচনা করতে পারে।
উভয় পক্ষই ফরেন অফিস কনসালটেশন এবং চুক্তি স্বাক্ষরের মতো প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে লিবিয়ার অব্যাহত সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat