ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১০-২০
  • ৩৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে অষ্টম টি-টোয়েন্টি বিশ^কাপের মিশন শুরু করবে বাংলাদেশ।  
প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপ থেকে রানার্স-আপ হয়ে আজ সুপার টুয়েলভ নিশ্চিত করে নেদারল্যান্ডস। আগামী ২৪ অক্টোবর সুপার টুয়েলভে গ্রুপ-২এ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ^কাপে প্রথম মাঠে নামবে সাকিব আল হাসানের দল। 
গত বিশ^কাপেই সুপার টুয়েলভ নিশ্চিত করা বাংলাদেশ এবার  শেষ ১২এর লড়াইয়ে গ্রুপ-২এ আছে । 
বাংলাদেশের মত গত বিশ^কাপেই সুপার টুয়েলভ নিশ্চিত করে গ্রুপ-২এ আছে ভারত-পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। বাকী আরও একটি দল আসবে প্রথম রাউন্ডের গ্রুপ ‘বি’ থেকে। প্রথম রাউন্ডের গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন দল সুপার টুয়েলভে গ্রুপ-২এ বাংলাদেশের প্রতিপক্ষ হবে। যা আগামীকাল প্রথম রাউন্ড শেষে জানা যাবে। 
প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’তে চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে উঠেছে শ্রীলংকা। সুপার টুয়েলভে গ্রুপ-১এ খেলবে লংকানরা। সেখানে তাদের অন্য পাঁচ প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া, ইংল্যান্ড-আফগানিস্তান, নিউজিল্যান্ড ও প্রথম রাউন্ডে গ্রুপ ‘বি’ রানার্স-আপ দল।
২৩ অক্টোবর প্রথম রাউন্ডে গ্রুপ ‘বি’ রানার্স-আপ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার টুয়েলভ শুরু করবে সর্বশেষ এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলংকা।
২৪ অক্টোবর : বাংলাদেশ-নেদারল্যান্ড, হোবার্ট, সকাল ১০টা
২৭ অক্টোবর : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, সিডনি, সকাল ৯টা
৩০ অক্টোবর : বাংলাদেশ-প্রথম রাউন্ড ‘বি গ্রুপ চ্যাম্পিয়ন, ব্রিজবেন, সকাল ৯টা
২ নভেম্বর : বাংলাদেশ-ভারত, অ্যাডিলেড, দুপুর ২টা
৬ নভেম্বর : বাংলাদেশ-পাকিস্তান, অ্যাডিলেড, সকাল ১০টা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat