ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১০-২১
  • ৩৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
Manda police station

মোঃ-হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মান্দায় স্বামী পরিত্যক্তা (১৯) এক নারীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবক উপজেলার ভারশোঁ ইউনিয়নের বাঁকাপুর গ্রামের সেকেন্দার আলী ছেলে আরিফ হোসেন (২৫) ঐ গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী নারীর বাবা জানান, বেশকিছু দিন ধরে তার স্বামী পরিত্যক্তা মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছিল ওই যুবক। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর খাওয়া-দাওয়া করে তারা ঘুমিয়ে পড়েন। রাত ১০টার দিকে ওই যুবক কৌশলে মেয়ের ঘরের দরজা খুলে প্রবেশ করে। এসময় বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মেয়েকে ধর্ষণ করে অভিযুক্ত যুবক।
ভিকটিমের বাবা আরও বলেন, সুযোগ পেয়ে তার মেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন যুবককে আটক করে পুলিশে দেন। ঘটনায় যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, ভিকটিমের বাবার মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে,আর ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা নওগাঁ সদর হাসপাতালে সম্পন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat