ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১০-২৩
  • ৩০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) আজ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, তাদের মজুদ এবং সরবরাহ স্বাভাবিক করতে বাজার ক্রমাগত মনিটরিং করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য একগুচ্ছ নির্দেশাবলী জারি করেছে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং জেলা প্রশাসকদের সাথে পিএমও’র এক ভার্চুয়াল মত বিনিময় সভায় এই নির্দেশাবলী জারি করা হয়।
সভায় ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রস্তুতি, আমন ও রবি ফসলের উৎপাদন, সার মজুদ এবং সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।এতে সাম্প্রতিক চিনির দাম বৃদ্ধির পটভূমিতে চিনির মজুদ এবং সরবরাহ নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন বৈঠকের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রশাসন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে সারের পাশাপাশি প্রয়োজনীয় পণ্যের মজুদ ও সরবরাহের বিষয়ে অবহিত করেছে।
সভায় অন্যান্যের মধ্যে শিল্প, খাদ্য, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব, আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, উপকূলীয় অঞ্চলের জেলা প্রশাসকেরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে আশ্রয়ন-২ প্রকল্পের পরিচালক এর সর্বশেষ অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat