ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১০-২৬
  • ৪৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে বিদেশ ফেরত অভিবাসীকে আর্থিক সহায়তা প্রদান। ২৬ অক্টোবর দুপুর দুইটায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন প্রধান অতিথি হয়ে দুই জন অভিবাসীকে সহায়তা প্রদান করেন।
সৌদি ফেরত অভিবাসী মোছা.পারভিনকে আর্থিক সহযোগিতা হিসেবে গবাদিপশু ক্রয় বাবদ ৮৫০০০/ পাঁচাশি হাজার টাকা প্রদান করা হয়। গত ২ মাস আগে সৌদি আরব থেকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতিত হয়ে দেশে অসুস্থ অবস্থায় ফেরত আসেন। ফেরত আসার পর থেকেই শারীরিক অসুস্থ সহ আর্থিক সংকটে ভুগছিলেন। ফেরত আসার পর তাকে মাইগ্রেশন প্রোগ্রাম থেকে কাউন্সেলিং প্রদান করা হয়।
মোঃ আব্দুল করিমকে আর্থিকভাবে ঘুরে দাঁড়ানোর জন্য অটো রিকশা ক্রয় বাবদ ৮০০০০/ আশি হাজার টাকা প্রদান করা হয়।
আব্দুল করিম মরিশাস থেকে কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরত আসেন এবং বর্তমানে অসহায় ভাবে জীবন-যাপন করছেন।তার বসতভিটা টা পর্যন্ত অন্যের কাছে বন্ধক আছে।
দুজন বিদেশ ফেরত অভিবাসীকে আর্থিকভাবে ঘুরে দাঁড়ানোর জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অনুপ্রেরণা-২ প্রকল্প থেকে উক্ত আর্থিক সহযোগিতা প্রদান করা হয় । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন , সিরাজগঞ্জ ডিস্টিক্ট কো-অর্ডিনেটর মোঃ রইচ উদ্দিন, সিরাজগঞ্জ ডিস্টিক্ ট কো-অর্ডিনেটর মাইগ্রেশন প্রোগ্রাম
মোঃ আব্দুল মাজেদ, মো. আব্দুল্লাহ আল কাহাফ সেক্টর স্পেশালিস্ট ইকোনমিক মাইগ্রেশন প্রোগ্রাম সিরাজগঞ্জ, মোঃ শরিফুল ইসলাম ফিল্ড অর্গানাইজার মাইগ্রেশন প্রোগ্রাম সিরাজগঞ্জ, মো. জাকারিয়া হোসেন ফিল্ড অর্গানাইজার মাইগ্রেশন প্রোগ্রাম সিরাজগঞ্জ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat