ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১০-২৮
  • ৩০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে ট্রেনের ধাক্কায় ৪ মাইক্রোবাস আরোহী আহত হয়েছে। আহত সবাই ভারতীয় নাগরিক।
আহতরা হলেন- ভারতের হাওড়া জেলার বাগনান থানার ধরামান্না গ্রামের বিকাশ বাগের স্ত্রী নমিতা বাগ (৩৫), চব্বিশ পরগনা জেলার গাইযাটা থানার জলেশ্বর কোলনী গ্রামের ঈশ্বর দাসের ছেলে নিতাই দাস (৪৫), তরাপদ সরকারের ছেলে অনিমেশ সরকার, উত্তর চব্বিশপরগনা জেলার বশিরহাট থানার কানাপাতা গ্রামের হারুন রায়ের ছেলে তুষার রায় (৪০)।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দিকে মাইক্রোবাসে যাবার পথে রাজশাহী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের(টুঙ্গিপাড়া এক্সপ্রেস) ধাক্কায় মাইক্রোটি দুমড়ে মুচড়ে যায়। আহতরা কীর্ত্তণ দলের সদস্য, তারা ভারত থেকে ভোমরা স্থলবন্দর এলাকা দিয়ে মাইক্রোবাসে চড়ে ফরিদপুরের আলফাডাঙ্গা সদরে কীর্ত্তণ পরিবেশণের জন্য যাচ্ছিলেন।
কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিরসার মেহেদী হাসান জানিয়েছেন, আহতরা ফরিদপুর জেলার আলফাডাঙ্গার ত্রিনাথ পালের বাড়িতে কীর্ত্তণ পরিবেশন করতে যাচ্ছিলেন, পথে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা আহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat