ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১১-০২
  • ৫৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর জেলায় এক গৃহবধুকে ধর্ষণের দায়ে দু’জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
দিনাজপুর কোর্ট পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান আজ বিকেলে তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন,বুধবার বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক শরীফউদ্দীন আহম্মেদ এই রায় ঘোষনা করেন।
দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি তৈয়বা বেগম জানান, ২০২০ সালের ২০ নভেম্বর বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মীরপুর গ্রামের রায়হান ইসলামের স্ত্রী পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে রাগ করে বাবার বাড়ি রওনা দেয়। পথিমধ্যে ফুলবাড়ী উপজেলার মীরপুর গ্রামের মোকলেছুর রহমানের পুত্র সাগর মিয়া (৩০) তার সহযোগী অপর আসামী একই গ্রামের হানিফ হাজীর পুত্র বুদু মিয়া (৩২) ফুলবাড়ী উপজেলার জলেস্বরী গ্রামের একটি নদীর পাড়ে ওই গৃহবধুকে পালঅক্রমে ধর্ষণ করে।
পরে ওই গৃহবধুকে ঘটনাস্থলে ফেলে রেখে তারা পালিয়ে যায়। গৃহবধুকে পথচারীরা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ওই দিন রাতে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনার পরদিন ২১ নভেম্বর বিকেলে ওই গৃহবধু বাদী হয়ে ফুলবাড়ী থানায় সাগর ও বুদু মিয়াকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলাটি ফুলবাড়ী থানায় এসআই আলামিন হোসেন তদন্ত করে ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি সাগর ও বুদুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় বাদী পক্ষে ৭ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। বিচারক আসামীদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat