ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১১-০৫
  • ৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সকল ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে; তা অনেকের কাছে ভাল লাগে না। 
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি রাজাকার, আলবদর, জামায়াত এবং তাদের দোসর বিএনপি দেশের উন্নয়ন দেখতে চায় না; বরং দেশকে ব্যর্থ দেখতে চায়। 
মন্ত্রী আরো বলেন, তাই তারা (বিএনপি) আন্দোলন করে; ষড়যন্ত্র করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে, সরকারের পতন ঘটাতে চাচ্ছে। 
ড. আব্দুর রাজ্জাক আজ জেলার মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমবায় দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 
ড. রাজ্জাক  বলেন,  আন্দোলন সংগ্রামের নামে ২০১৪ সালের মতো সহিংসতা করতে চাইলে বিএনপিকে সমুচিত শিক্ষা দেয়া হবে। স্বাধীনতা বিরোধীদের নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইলে তাদেরকে চরম মূল্য দিতে হবে।
সমবায়ের শক্তিকে দেশ গঠনের কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সমবায়ের বিরাট শক্তি রয়েছে। এর সম্ভাবনা অনেক; তবে চ্যালেঞ্জও অনেক। সমবায়ভিত্তিক উৎপাদন ব্যবস্থা চালু করতে পারলে দেশে কৃষি উৎপাদন আরও বাড়ানো সম্ভব।
অনুষ্ঠানে মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat