ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১১-০৬
  • ৫৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় একজন মারা গেছেন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, দেশে ৪ হাজার ৬২১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪৬ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ১ হাজার ৮৯২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩৭ জন।
আজ করোনা সংক্রমণ কমেছে দশমিক ৯৬ শতাংশ। শনিবার করোনা শনাক্তের হার ছিল ১ দশমিক ৯৬ শতাংশ। আজ কমে হয়েছে ১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ২৪ হাজার ৬১৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৮২৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৫৪২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৮ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৩৭ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৪ হাজার ২২৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩৯ জন। শনাক্তের হার দশমিক ৯২ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৯৩ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat