ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১১-০৯
  • ৪১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ পরমাণু নিরস্ত্রিকরণ চুক্তি নিউ স্টার্টের আওতায় ওয়াশিংটন ও মস্কো সম্ভাব্য পরিদর্শন ফের শুরু করা নিয়ে শিগগির বৈঠক করবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর একথা জানিয়েছে। খবর এএফপি’র।
বিভাগটির মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, ‘আমরা একমত হয়েছি যে, নিউ স্টার্ট চুক্তির শর্তাবলীর আওতায় খুব শিগগির বিসিসি (দ্বিপাক্ষিক সমন্বয় কমিটি) বৈঠক করবে।’
প্রাইস বলেন, এর কাজ হচ্ছে ‘গোপনীয়, তবে আমরা একটি গঠনমূলক অধিবেশনের আশা করি।’
তিনি আরো বলেন, ‘রাশিয়ার ইউক্রেন আগ্রাসন সত্ত্বেও যুক্তরাষ্ট্র এই কথোপকথনে ঝুঁকি হ্রাসের বিষয়ে প্রাধান্য দিচ্ছে।’
প্রাইস এ বৈঠকের তারিখ বা স্থানের কথা জানাতে অপারগতা প্রকাশ করেন। ২০২১ সালের অক্টোবরের পর এটি হবে কমিশনের জন্য প্রথম।
গত আগস্টের প্রথম দিকে মস্কো নিউ স্টার্ট চুক্তির আওতায় তাদের সামরিক স্থাপনাগুলো যুক্তরাষ্ট্রের পরিদর্শন স্থগিত করার ঘোষণা দেয়। এ এক্ষেত্রে তারা বলেছে, রাশিয়ার পরিদর্শনে আমেরিকার বাধার জবাবে তারা এমন পদক্ষেপ গ্রহণ করে।
নিউ স্টার্ট চুক্তি হচ্ছে বিশ্বের দুই প্রধান পরমাণু ক্ষমতাধর দেশের মধ্যে এ ধরনের সর্বশেষ দ্বিপাক্ষিক একটি চুক্তি।
২০১০ সালে চুক্তিটি স্বাক্ষর করা হয়। এ চুক্তির আওতায় দুই দেশের অস্ত্রাগারগুলোতে সর্বোচ্চ ১,৫৫০টি কৌশলগত পরমাণু ওয়্যারহেড সীমিত রাখার কথা বলা হয়, যা ২০০২ সালে নির্ধারিত আগের সীমা থেকে প্রায় ৩০ শতাংশ কম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat