ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১১-০৯
  • ২৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ৪৭ বছর সফলতার সঙ্গে সমুদ্রে নৌবাহিনীর আভিযানিক কার্যক্রম পরিচালনার পর বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘তিস্তা’ ও ‘কর্ণফুলী’ আজ বুধবার খুলনা নৌ জেটিতে ডি-কমিশনিং করা হয়। 
কমান্ডার ফ্লোটিলা ওয়েষ্ট রিয়ার এডমিরাল শাহীন রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী বহর হতে জাহাজ দুটিকে আনুষ্ঠানিকভাবে ডি-কমিশন করেন। 
এসময় খুলনা নৌ অঞ্চলের পদস্থ কর্মকর্তা ও নাবিকবৃন্দ উপস্থিত ছিলেন। 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় বিগত ১৯৭৪ সালে তৎকালীন যুগোসøাভিয়া হতে সংগ্রহকৃত জাহাজদুটি নৌবাহিনীতে কমিশন লাভের পর থেকেই দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত থেকে নৌবাহিনীর আভিযানিক কার্য পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করেছে।
 সমুদ্র উপকূলীয় এলাকার নিরাপত্তা রক্ষা, অপারেশন জাটকা, অপারেশন প্রতিরোধ, অপারেশন নির্মূল, মা ইলিশ সংরক্ষণসহ বাৎসরিক ও অন্যান্য সমুদ্র মহড়ায় জাহাজদুটির অংশগ্রহণ ছিল অত্যন্ত সাফল্যমন্ডিত। 
বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আর্তমানবতার সেবায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে ত্রাণ, ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণে জাহাজদুটির অবদান ছিল প্রশংসনীয়। 
উল্লেখ্য, বানৌজা ‘তিস্তা’ ও বানৌজা ‘কর্ণফুলী’ ১৯৭৫ সালের ৬ জুন বাংলাদেশ নৌবাহিনীতে কমিশনিংয়ের মাধ্যমে নৌবহরে যুক্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat