ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১১-১০
  • ২৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে প্রতিদিনের বিক্ষোভ ও অস্থিতিশীলতার প্রেক্ষাপটে সৌদি আরব সহপ্রতিবেশী দেশগুলির পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছে ইরান।
ইসলামী প্রজাতন্ত্রে নারীর  কঠোর  পোষাক বিধি লঙ্ঘনের অভিযোগে ২২-বছর-বয়সী মাহসা আমিনি পুলিশের হাতে গ্রেফতারের পর  ১৬  সেপ্টেম্বর তার মৃত্যুকে কেন্দ্র করে ইরান জুড়ে রাস্তায় সহিংসতা ছড়িয়ে পড়ে।
ইরান অস্থিরতার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র ও  সৌদি আরবসহ তার শত্রুদের  দায়ী  করেছে। ওই সহিংসতায় নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীসহ  কয়েক ডজন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বিক্ষোভকারী।
গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব বুধবার বলেছেন,‘আমি সৌদি আরবকে বলতে চাই  যে আমরা প্রতিবেশী হওয়ার কারণে আমাদের ও এই অঞ্চলের অন্যান্য  দেশের ভাগ্য একে অপরের সাথে যুক্ত।’  
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘ইরানের জন্য এই অঞ্চলের দেশগুলোতে যে কোনো অস্থিতিশীলতা সংক্রামক এবং ইরানের যেকোনো অস্থিতিশীলতা এই অঞ্চলের দেশগুলোর জন্য সংক্রামক হতে পারে।’
মন্ত্রী  বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান এখন পর্যন্ত কৌশলগত ধৈর্য অবলম্বন করেছে তবে এটি গ্যারান্টি দিতে পারে না, তারা এই কৌশলগত ধৈর্য  বেশি দিন বজায় রাখবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat