ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১১-১২
  • ১৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধীদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই আন্তরিক। এজন্য বর্তমান সরকার প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে প্রতিবন্ধীদের পুনর্বাসিত করছে।  
তিনি আজ শনিবার গাজীপুরের টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট’র  মৈত্রী শিল্প প্রতিষ্ঠানের ‘মুক্তা ড্রিকিং ওয়াটার অটোমেশন প্ল্যান্ট’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, সরকার সমাজের পিছিয়ে পড়া, অবহেলিত ও দুস্থ মানুষকে উন্নয়নের মূলস্রোতে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। সে লক্ষ্যে শতভাগ প্রতিবন্ধীকে ভাতা দেয়া হচ্ছে। বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এ বিশাল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা হচ্ছে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরুজ্জামান আহমেদ বলেন, মুক্তা পানি গুণগত মানে সেরা। মুক্তা পানি প্ল্যান্ট অটোমেশনের মাধ্যমে এ প্রতিষ্ঠানের সক্ষমতা যেমন বাড়বে তেমনি  প্রতিষ্ঠানের আয়ও বাড়বে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধী ভাতা পর্যায়ক্রমে বাড়ানো হবে। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্যান্য সুযোগ সুবিধা সম্প্রসারণ করা  হবে।
এর আগে মন্ত্রী মুক্তা ড্রিংকিং ওয়াটার অটোমেশন প্ল্য¬ান্ট উদ্বোধন ও মৈত্রী শিল্প পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat