ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১১-১৩
  • ৪৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন নতুনবাজার এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে শনিবার রাত দেড়টার দিকে এ অগ্নিকা-ের সূত্রপাত হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কোনাবাড়ী নতুনবাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সেলিম মিয়ার মালিকানাধীন একটি বিশাল ঝুট গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার স্টেশন, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে পৌনে ৬ ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঝুট গুদামে গার্মেন্টসের বিভিন্ন ধরনের ঝুট মালামাল ছিল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, একটি বিশাল ঝুট গুদামে আগুন লেগে ঝুট মালামাল ও গুদাম পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর তা বলা যাবে। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat