ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১১-১৫
  • ১৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের অনিয়ম সংক্রান্ত বিস্তারিত তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনের (ইসি) কাছে জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
তিনি বলেন, ‘গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের অনিয়ম সংক্রান্ত তদন্ত প্রতিবেদন পেয়েছি। তবে এটা নিয়ে আমরা কোন আলোচনা করিনি। দু’একদিনের মধ্যে এ নিয়ে বসবো। আশা করছি সামনের সপ্তাহে এবিষয়ে বিস্তারিত জানাতে পারবো। ঘটনার সাথে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে অবশ্যই তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে।’
নির্বাচন ভবনে আজ নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে রাশেদা সুলতানা একথা বলেন।
আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন; গাইবান্ধা উপ-নির্বাচনের মত দেখতে চান না উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা রংপুরে গাইবান্ধার মত নির্বাচন চাই না। এ বিষয়ে রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। কখনই নির্বাচন কমিশন এ ধরনের নির্বাচন চায় না। আর এজন্য প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা লাগবে। নির্বাচন সংশ্লিষ্টদের সহযোগিতা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন করাটা অসম্ভব ব্যাপার।’
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান এই কমিশনার।
তিনি বলেন, ‘গাইবান্ধায় যে ঘটনা ঘটেছে; এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। যেটা ঘটে গেছে, তা গেছে। কিন্তু তারপর জেলা পরিষদ, পাবর্তীপুর পৌরসভা ও ফরিদপুর উপনির্বাচন ভালো হয়েছে। কোথাও কোন নেগেটিভ কথাবার্তা নেই। মাঠ প্রশাসন আমাদের সহযোগিতা করবে না; এই ধরনের কোনো বিষয় মনে হচ্ছে না। নির্বাচন ধারাবাহিকভাবে চলছে। মাঠপ্রশাসন ভালোই রেসপন্স করছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat