ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১১-১৬
  • ৩৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সিএনএন’কে বলেছেন, পোল্যান্ডের পূর্বাঞ্চলে মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র আঘাত হানার ব্যাপারে তার কাছে কোন তথ্য নেই। খবর তাসের।
পেসকভের উদ্ধৃতি দিয়ে সিএনএন পরিবেশিত খবরে বলা হয়, ‘দুর্ভাগ্যবশত ওই ঘটনার ব্যাপারে আমি কোন তথ্য জানি না বা আমার কাছে কোন তথ্য নেই।’
অনানুষ্ঠানিক সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার পোল্যান্ডের রেডিও জেট জানায়, দুটি ক্ষেপণাস্ত্র ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় লুবলিন ভইভোদাশিপের প্রজিউওদো গ্রামের শস্য ক্ষেতে আঘাত হানে। খবরে বলা হয়, এ ঘটনায় দুইজন নিহত হয়েছে। তবে এ দুই ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সামরিক বাহিনী ইউক্রেন-পোলিশ সীমান্ত এলাকা লক্ষ্য করে কোন অভিযান চালায়নি।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রজিউওদো গ্রামের ঘটনাস্থল থেকে পোল্যান্ডের গণমাধ্যমের প্রকাশ করা ধ্বংসাবশেষের সাথে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের কোন সম্পর্ক নেই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat