ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১১-১৯
  • ৫৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়া ২০২৬ সালের  কোপ শীর্ষ সম্মেলনের আয়োজক হওয়ার আশা করছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ শনিবার বলেছেন, জলবায়ু পরিবর্তনের জন্য তার দেশের ভাবমূর্তি ইতিবাচক পরিবর্তন চাইছেন তিনি।
ব্যাংকক সফরকালে অ্যালবানিজ বলেন, ‘আমি বিশ্বাস করি, অস্ট্রেলিয়ার জন্য একটি বড় বৈশ্বিক বিষয় কী তা দেখানো এবং আয়োজনের জন্য এটি একটি ভাল সুযোগ।’
অস্ট্রেলিয়ার দশক পুরোনো রক্ষণশীল  জীবাশ্ম জ্বালানী-পন্থী সরকারের বিপক্ষে জনগণের ক্ষোভের প্রেক্ষিতে মধ্য-্রবাম অ্যালবানিজ এই বছর ক্ষমতায় এসেছেন। এর পর থেকে তিনি ২০৫০ সাল নাগাদ শূন্য নির্গমন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, যা বিশ্বমান অনুযায়ী উচ্চাভিলাষী না হলেও বিশ্বের অন্যতম বৃহত্তম গ্যাস ও কয়লা উৎপাদনকারী দেশ অস্ট্রেলিয়ার  জন্য এই লক্ষ্যমাত্রা একটি  বিপ্লব তুল্য ব্যাপার। খবর এএফপি’র।
তিনি প্রশান্ত মহাসাগরীয় মিত্র দ্বীপ দেশগুলোর সাথে কোপ শীর্ষ সম্মেলন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। ওই দেশগুলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে গুরুতর হুমকির মধ্যে রয়েছে এবং দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তনের সংশয়বাদের সমালোচনা করে আসছে।
২০২৫ সালে পুনঃনির্বাচনের মুখোমুখি হওয়ার আগে অ্যালবানিজ ইভেন্টটি  আয়োজনের আশা করেন, তবে কূটনৈতিক জটিলতার কারণে ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় ইভেন্টটি হওয়ার সম্ভাবনা বেশি। সংযুক্ত আরব আমিরাত ২০২৩ সালে আলোচনার আয়োজন করবে, একটি ইউরোপীয় দেশ ২০২৪ ইভেন্টের জন্য আশা করছে এবং ব্রাজিল ২০২৫ সালের আলোচনার জন্য বিড করছে, অস্ট্রেলিয়া ২০২৬ সাকে তাই বেছে নিতে পারবে।
শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হলে তা  অস্ট্রেলিয়ার জন্য একটি নাটকীয় পরিবর্তনের প্রতীক হবে উল্লেখ করে অ্যালবেনিজ বলেন, ‘আমি যে সমস্ত দেশের সাথে এটি উত্থাপন করেছি তাদের কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছি।’
আলবেনিজ দ্বীপ-মহাদেশটিকে একটি নবায়নযোগ্য ‘পরাশক্তি’ হিসেবে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat