ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১১-২১
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের কলোরাডোর এক নৈশক্লাবে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৮ জন। পুলিশ রোববার এ খবর জানিয়েছে।
পুলিশের মুখপাত্র পামেলা ক্যাস্ত্রো বলেন,  ‘অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি যে স্থানীয় ক্লাবে আজ সন্ধ্যায় গোলাগুলি হয়েছে। এতে পাঁচজন নিহত এবং আহত হয়েছে ১৮ জন। প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে। ঘটনার তদন্ত চলছে।’
তিনি জানান, শনিবার মধ্যরাতের আগে পুলিশ জরুরি ফোন পেয়ে জানতে পারে ক্লাব কিউ নামে পরিচিতি নৈশক্লাবটিতে গোলাগুলি চলছে। ক্লাবের ভেতর হামলাকারী সন্দেহে একজনকে চিহ্নিত করা হয়েছে। পরে তাকে আটক করা হয়।
ফেসবুক পেজে ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের কমিউনিটির ওপর এমন হামলায় তারা বিপর্যস্ত।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর এক নৈশক্লাবে ২০১৬ সালের ১২ জুন ভয়াবহ এক বন্দুক হামলায় ৪৯ জন নিহত হয়েছিল। আহত হয়েছিল ৫০ জনেরও বেশি।
এটি ছিল যুক্তরাষ্ট্রের আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat