ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১১-২১
  • ৩৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় রেডিওথেরাপি,কেমোথেরাপির পাশপাশি আধুনিক প্রযুক্তি যুক্ত করা হবে। প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধ করার দিকে হতে হবে বেশী মনোযোগী । আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘ট্রেনিং কোর্স ফর থ্রিডিসিআরটি ইন হেড নেক এ্যান্ড থোরাসিক ক্যান্সার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ।
উপাচার্য বলেন, ক্যান্সারসহ সবধরনের রোগের চিকিৎসায় বিশ্বমান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করেছে এবং নতুন পদক্ষেপ নিচ্ছে। এসবের একটাই লক্ষ্য তা হলো কোনো রোগীকে যাতে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না হয়, তা নিশ্চিত করা।
বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের আয়োজনে অনুষ্ঠানে কর্মশালায় ইন্টারন্যাশনাল অটোমেটিক এনার্জি এজেন্সির (আইএইএ) হয়ে অংশগ্রহণকারী চিকিৎসকদের  প্রশিক্ষণ প্রদান করেন ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জে.পি আগরওয়াল,টাটা মেমোরিয়াল হসপিটালের মেডিক্যাল ফিজিস্ট জোগেশ গাধী, ঢাকা মেডিক্যাল কলেজের রেডিও থেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাঈদ হোসেন। 
বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো: আব্দুল বারীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো: হাবিবুর রহমান দুলাল, মেডিক্যাল অনকোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. সারোয়ার আলম, ক্লিনিক্যাল অনকোলজিস্ট অধ্যাপক ডা. মো: জিল্লুর  রহমান ভূঁইয়া,  অধ্যাপক ডা. মো: নাজির উদ্দিন মোল্লাহ, সুপার স্পেশালাইজড হাসাপাতাল ফেজ-২ এর প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. এসএম ইয়ার- ই- মাহাবুব  প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat