ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১১-২২
  • ৩৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৫৭৮ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ৯৪৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
আজ করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ২৩ শতাংশ। সোমবার করোনা শনাক্তের হার ছিল দশমিক ৬৬ শতাংশ। আজ বেড়ে হয়েছে দশমিক ৮৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৭৫ হাজার ৬৪৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৪১৬ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫১ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৫ হাজার ৮৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪৭ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ১ হাজার ৯১৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৬ জন। শনাক্তের হার দশমিক ৮৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৫৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat