ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১১-২৬
  • ১৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উন্নত দেশ গড়তে বিজ্ঞাণ চর্চা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি  বলেছেন,  বিজ্ঞান ছাড়া বর্তমান বিশ্বের সঙ্গে কোন ভাবেই মানিয়ে চলা  সম্ভব নয়।
নুরুজ্জামান আহমেদ আজ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নান।
সমাজকল্যাণমন্ত্রী  বলেন, কুসংস্কার ও বিপথগামীতা থেকে বাঁচাতে নতুন প্রজন্মকে বিজ্ঞানমুখী করতে হবে।  প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে তাল মিলিয়ে না চললে আমরা পিছিয়ে পড়বো।
তিনি বলেন, উন্নত  বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, তার মূল চালিকাশক্তি হচ্ছে বিজ্ঞান। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চর্চা ও প্রযুক্তির উত্তম ব্যবহার ছড়িয়ে দিতে শিক্ষক,  অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।
পরে মন্ত্রী বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat