ব্রেকিং নিউজ :
ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের
  • প্রকাশিত : ২০২২-১১-২৭
  • ৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানাতে জেলার বড়াইগ্রামে রামাগাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আজ অনুষ্ঠিত হয়েছে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠানমালা।
আজ বেলা ১১টায় জেলা তথ্য অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
অনুষ্ঠানমালার মধ্যে ছিলো মুক্তিযুদ্ধে রণাঙ্গনে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধার গল্প বলা, মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী।
অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধে রাজশাহী বিভাগীয় সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস রণাঙ্গনের অভিজ্ঞতা বর্ণনা করেন। ভারতের দেরাদুনে প্রশিক্ষণ গ্রহণ, গেরিলা বাহিনী গঠন, রাজশাহীর ঝলমলিয়াতে অপারেশন পরিচালনা, তৎকালীন রাজশাহী রেডিও থেকে আতœসমর্পনের ঘোষণা, এক বছরের শিশু পুত্রকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে বেয়নেট চার্জে হত্যা করার বিবরণ শুনে শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ আবেগ আপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস আরো বলেন, আমাদের জাতীয় জীবনে শ্রেষ্ঠতম অর্জন মহান মুক্তিযুদ্ধ। এ চেতনায় দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বর্তমান প্রজন্মকে জানাতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিল্লুর রহমান।
জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী জানান, পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ অনুষ্ঠানমালার আয়োজন করা হবে। অনুষ্ঠানকে বৈচিত্র্যময় করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের কাছে উপভোগ্য করতে এবং সর্বোপরি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানাতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat