ব্রেকিং নিউজ :
ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের
  • প্রকাশিত : ২০২২-১১-২৮
  • ৩৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের পড়ালেখা করার ক্ষেত্রে বয়স কোন বাধা হতে পারে না। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে বয়সের বাধা তুলে দিতে চাই আমরা। বিশ্ববিদ্যালয়গুলো এই  কাজটি  শিগগিরই করবেন।
আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
প্রাকৃতিক দুর্যোগের সময় পরীক্ষা স্থগিত করা হবে কি না এই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দুর্যোগ কবলিত এলাকাতে পরীক্ষা স্থগিত থাকবে, অন্যত্র চলবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে যদি কোথাও সমস্যা হয়, তাহলে সেখানকার পরীক্ষাই শুধু স্থগিত থাকবে, দেশের অন্য স্থানের শিক্ষাপ্রতিষ্ঠানে  পরীক্ষা চলবে। 
তিনি বলেন, এবার যেহেতু প্রাকৃতিক দুর্যোগের কারণে সারাদেশে পরীক্ষার বন্ধ করতে হলো, এটা স্বাভাবিক যে একটা পরীক্ষার একটা ফ্লো থাকে, আমরা তৈরি হতে থাকি পরীক্ষার জন্য। একটা সময় ও রুটিন ঠিক করা থাকে। হঠাৎ সেটায় ব্যাতয় ঘটলে তখন সমম্যা হয়। শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাই এই সংকটের মধ্য দিয়ে যেতে হয়। সুতরাং এই বিষয়টি নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat