ব্রেকিং নিউজ :
ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের
  • প্রকাশিত : ২০২২-১১-২৯
  • ৩৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের পরিবেশ ছাড়পত্রবিহীন ডায়িং ও ওয়াশিং কারখানা কেন বন্ধ করা হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে ৬০ দিনের মধ্যে ছাড়পত্রবিহীন এমন কারখানার বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ৩ ফেব্রুয়ারি দিন রেখেছেন আদালত।
ছয় সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, শিল্প সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, গাজীপুরের জেলা কারেক্টরেট, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে (গাজীপুর) রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায় ও সহকারী সহকারী এটর্নি জেনারেল মোহাম্মদ আব্বাস উদ্দিন। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. কাওসার হোসেন।
আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন মোহাম্মদ আব্বাস উদ্দিন।
পরিবেশ ছাড়পত্র ছাড়া গাজীপুরের ৩০টি ডায়িং ও ওয়াশিং কারখানার তালিকা সংযুক্ত করে গাজীপুরের বাসিন্দা মো. মেহেদী হাসান গত ৩ নভেম্বর রিটটি দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat