ব্রেকিং নিউজ :
ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের
  • প্রকাশিত : ২০২২-১১-৩০
  • ৩৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ী ও করদাতাদের সুবিধার্থে চলতি ২০২২-২৩ অর্থবছরের আয়কর বিবরণী দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার এনবিআর এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
আদেশে এনবিআর জানিয়েছে-জনস্বার্থে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর বিবরণী দাখিলের সময় ৩০ নভেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।  
এদিকে আজ সকালে জাতীয় আয়কর দিবসের আলোচনায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ব্যবসায়ীদের দাবি ও জনগণের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ লাইনে যেন দাঁড়িয়ে থাকতে না হয় এজন্য সবাইকে ডিসেম্বরের প্রথমদিকে রিটার্ন জমা দেওয়ার অনুরোধ করেন তিনি।
করোনা মহামারি বিবেচনায় এ বছর আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারাদেশে ৩১টি করাঞ্চলে মেলার মতো সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি করাঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ রাখা হয়েছে। বর্তমানে ৮২ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) রয়েছেন। গতকাল পর্যন্ত প্রায় ২২ লাখের মতো রিটার্ন জমা পড়েছে বলে জানা গেছে।
পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন আজ ৩০ নভেম্বর। রিটার্ন দাখিলের সময় বাড়ানোর ফলে এবার অন্তত ৫০ লাখ রিটার্ন জমা পড়বে বলে আশা করছে এনবিআর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat