ব্রেকিং নিউজ :
কেন্দ্রীয় শহীদ মিনারে বিএমইউ’র শ্রদ্ধাঞ্জলি চাঁদপুরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী ও যুগোপযোগী করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা নিবেদন তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • প্রকাশিত : ২০২৩-০২-০৮
  • ৩৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতের হার্ডিক পান্ডিয়া। শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে উঠে সাকিবের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন পান্ডিয়া। 
সাকিবের সাথে পান্ডিয়ার রেটিং ব্যবধান মাত্র দুই। সাকিবের রেটিং ২৫২, পান্ডিয়ার রেটিং ২৫০। 
সদ্য শেষ হওয়া ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাট হাতে ৩০ রান ও বল হাতে ১৬ রানে ৪ উইকেট নেন পান্ডিয়া। এমন পারফরমেন্সের সুবাদে র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠেন পান্ডিয়া। শুধুমাত্র অলরাউন্ড তালিকাতেই নয়, ব্যাটিং-বোলিং তালিকাতেও উন্নতি হয়েছে পান্ডিয়ার। ব্যাটারদের তালিকায় ৫০তম ও বোলারদের তালিকায় ৪৬তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। 
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৬৩ বলে ১২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ভারতের ওপেনার শুভমান গিল। ক্যারিয়ার সেরা ৩০তম স্থানে জায়গা করে নিয়েছেন গিল। 
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১টি করে ডাবল ও সেঞ্চুরি করেন গিল। ওয়ানডে র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে আছেন গিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat