ব্রেকিং নিউজ :
কেন্দ্রীয় শহীদ মিনারে বিএমইউ’র শ্রদ্ধাঞ্জলি চাঁদপুরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী ও যুগোপযোগী করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা নিবেদন তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • প্রকাশিত : ২০২৩-০২-০৯
  • ৩১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  বলেছেন, নতুন শিক্ষাক্রমের কয়েকটি পাঠ্যবই নিয়ে কুচক্রী স্বার্থান্বষী একটি মহল নানারকম বিতর্ক, অপপ্রচার এবং বিভ্রান্তি চালাচ্ছে ।
আজ রাজধানীর অদূরে আশুলিয়া থানার বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ম সমাবর্তন  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির  ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, সমাবর্তন বক্তা ছিলেন ভারতের হিমাচল  প্রদেশের শোলিনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর অতুল খোসলা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান প্রমুখ।
শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষাক্রমের এই বইগুলো নিয়ে প্রচারণাগুলোর সিংহভাই অসত্য ও  কল্পিত- এমন কল্পিত বিষয় ও ছবি নিয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে।
তিনি বলেন, ভুয়া ও আপত্তিকর কনটেন্ট যুক্ত করে এসব বইয়ের বলে অপ্রচার চালানো হচ্ছে। অন্যদিকে,বিভিন্ন বইয়ের ছবিসহ ভিন্ন ছবি নিয়ে তা ফটোশপ করে বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে একটি কুচক্রী মহল। এই মহল বিভিন্ন বইয়ে লেখা এডিট করে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে।
শিক্ষামন্ত্রী  বলেন, ‘অপপ্রচারের মূল উদ্দেশ্য নির্বাচনকে সামনে রেখে বিভ্রান্তি সৃষ্টি করা এবং ধর্মকে অপব্যবহার করে সরকারের বিরুদ্ধে মানুষকে উসকে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। সরকারের বিরুদ্ধে যখন কোনও ইস্যু পাচ্ছে না, তখন বই নিয়ে একটি চিহ্নিত চক্র এই অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat