ব্রেকিং নিউজ :
কেন্দ্রীয় শহীদ মিনারে বিএমইউ’র শ্রদ্ধাঞ্জলি চাঁদপুরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী ও যুগোপযোগী করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা নিবেদন তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • প্রকাশিত : ২০২৩-০২-১৫
  • ২০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশু বিষয়ক  প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, জয়িতারা বাঁধা পেরিয়ে নিজের চেষ্টায় স্ব স্ব ক্ষেত্রে  প্রতিষ্ঠিত হয়েছে। সরকার তাদের উজ্জ্বল কাজের যোগ্য স্বীকৃতি দিয়েছে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সভাকক্ষ থেকে অনলাইনে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
রংপুর বিভাগের সম্মাননা প্রাপ্ত নির্বাচিত শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে লালমনিরহাট জেলার মোছা: রাশেদা খাতুন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে রংপুরের মোছা: সাহিনা সুলতানা, সফল জননী ক্যাটাগরীতে কুড়িগ্রামের মোছা: আমেনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা লালমনিরহাট জেলার মোছা: আকলিমা খাতুন মুক্তা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কুড়িগ্রাম জেলার মোছা: রওশন আরা বেগম।
প্রতিমন্ত্রী বলেন, জয়িতারা নিজেদের ক্ষমতায়ন করেছে। তারা উদ্যোক্তা হয়ে সমাজে  প্রতিষ্ঠিত হয়েছে এবং অন্য নারীদেরকে সফল ও উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহ ও সহযোগিতা করছে। সরকার নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন ও ডিআইজি রংপুর রেঞ্জ মোহা: আব্দুল আলীম মাহমুদ।
ঢাকায় মহিলা বিষয়ক অধিদপ্তরের সভাকক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান, মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আকতার ও শিশু একাডেমি মহাপরিচালক আনজির লিটন।
ঢাকায় মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে উপস্থিত থেকে  প্রতিমন্ত্রীর কাছ থেকে শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রংপুর জেলার মোছা. সাহিনা সুলতানা সম্মাননা স্মারক, নগদ অর্থ ও সনদ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat