ব্রেকিং নিউজ :
কেন্দ্রীয় শহীদ মিনারে বিএমইউ’র শ্রদ্ধাঞ্জলি চাঁদপুরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী ও যুগোপযোগী করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা নিবেদন তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • প্রকাশিত : ২০২৩-০২-২০
  • ৩১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডিপ্লোমা কোর্স চালুর সম্ভাব্যতা যাচাইয়ে গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট পরিদর্শন করেছে উচ্চ পর্যায়ের একটি পরিদর্শন টিম।
আজ  সোমবার সকাল ৯টায়  প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও সমাজ কল্যাণ উপদেষ্টা এবং কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর  নেতৃত্বে একটি টিম বঙ্গমাতা চক্ষু হাসপাতালটি পরিদর্শন করেন।
পরিদর্শন টিমের সদস্যরা হাসপাতাল পরিদর্শন শেষ হাসপাতালের  সম্মেলন কক্ষে আলোচনা সভায় অংশ নেন। এতে পরিদর্শন টিমের প্রধান প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, ইমেরিটাস প্রফেসর ডা. এ বি এম আব্দুল্লাহ, বঙ্গমাতা চক্ষু হাসপতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৗসী, বাংলাদেশ মেডিকেল কাউন্সিলের পরিচালক প্রফেসর ডা. রুহুল আমিন, পরিদর্শন টিমের সদস্য প্রফেসর ডা.শামীমা পারভীন লস্কর, প্রফেসর ডা. মোস্তাক আহমেদ, প্রফেসর ডা. এএইচএম তৌহিদুল আলম, প্রফেসর ডা.নুরুল হুদা লেলিন, প্রফেসর ডা. জাফর খালেদসহ টিমের সদস্যরা বক্তব্য রাখেন।
বঙ্গমাতা চক্ষু হাসপতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৗসী বলেন, এ হাসপাতালে ডিপ্লোমা কোর্স চালুর জন্য আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলাম। তার প্রেক্ষিতে একটি উচ্চপর্যায়ের পরিদর্শন টিম বঙ্গমাতা চক্ষু হাসপাতাল পরিদর্শণ করেছে। আমরা এ হাসপাতালে ডিপ্লোমা কোর্স ও ট্রেনিং ইনস্টিটিউট চালু করার চেষ্টা করছি। এটি করা গেলে হাসপাতালে চিকিৎসার মান আরো বৃদ্ধি পাবে। আরো বেশি মানুষকে আমরা সেবা দিতে পারব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat