ব্রেকিং নিউজ :
কেন্দ্রীয় শহীদ মিনারে বিএমইউ’র শ্রদ্ধাঞ্জলি চাঁদপুরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী ও যুগোপযোগী করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা নিবেদন তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • প্রকাশিত : ২০২৩-০২-২০
  • ৩৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে ফিরতে চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়লেন পেশোয়ার জালমির বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের জায়গায় আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরাজাইকে দলে নিয়েছে পেশোয়ার।
পিএসএলের প্লে-অফে পেশোয়ার খেলার সুযোগ পেলে আবারও দলের সাথে যোগ দিবেন সাকিব। পেশোয়ার ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। পেশোয়ারের বিবৃতি শেয়ার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), ‘যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ পারিবারিক কাজে যোগ দিতে পেশোয়ার জালমির স্কোয়াড ছেড়েছেন সাকিব আল হাসান এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন আজমতউল্লাহ ওমারজাই। পেশোয়ার প্লে অফে উঠলে পিএসএলে ফিরবেন বাংলাদেশী অলরাউন্ডার।’
টুর্নামেন্টের মাঝপথে স্কোয়াড ছেড়ে যাওয়ায় হতাশ সাকিব। তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বিষয়ে যোগ দেওয়ার জন্য সাময়িকভাবে পিএসএল ছাড়তে হচ্ছে আমাকে। আমি জানি এখানে আমার অনেক ভক্ত-সমর্থক আছে এবং তাদের সামনে আমি সবগুলো ম্যাচ খেলতে উন্মুখ ছিলাম। কিন্তু হতাশ হওয়ার কারণ নেই, টুর্নামেন্টের শেষ পর্বে পেশোয়ারের শিরোপা পুনরুদ্ধারের মিশনে ভূমিকা রাখতে আমি আবার ফিরে আসবো।’
এবার পিএসএলে পেশোয়ারের দুই ম্যাচে দলের সাথে ছিলেন সাকিব। মাত্র ১টি ম্যাচ খেলেছেন তিনি। করাচি কিংসের বিপক্ষে ঐ ম্যাচে মাত্র ১ রান এবং বল হাতে উইকেটশূন্য ছিলেন সাকিব। আগামী ১৯ মার্চ লাহোরে হবে পিএসএলের অষ্টম আসরের ফাইনাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat