ব্রেকিং নিউজ :
কেন্দ্রীয় শহীদ মিনারে বিএমইউ’র শ্রদ্ধাঞ্জলি চাঁদপুরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী ও যুগোপযোগী করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা নিবেদন তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • প্রকাশিত : ২০২৩-০৩-০১
  • ২৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা জেলায় পুলিশের কনস্টেবল পদে ২০৬ জনকে নির্বাচিত করে তাদেরকে প্রাথমিকভাবে নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। মাত্র ১২০ টাকা খরচ করে প্রার্থীরা চাকরি পেয়েছেন। দীর্ঘ যাচাই-বাছাই শেষে শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে তাদের নিয়োগ দেয়া হয়েছে। কোনো লবিং-তদবির সুযোগ কাজে আসেনি। আজ বুধবার বেলা ১১ টায় কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন।
কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, এ বছর জেলার বিভিন্ন উপজেলা থেকে পাঁচ হাজার ৮২২ জন কনস্টেবল পদে আবেদন করেন। শারিরিক যোগ্যতায় যাচাই, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০৬ জনকে প্রাথমিক ভাবে নির্বাচন করা হয়। এর মধ্যে ১৮১ জন পুরুষ এবং ২৫ জন নারী।
কনস্টেবল পদে চাকরি পাওয়া কুমিল্লার লাকসামের সুস্মিতা সিংহ বলেন, আমার বাবা দর্জি। এখন পুরোপুরি চোখে দেখেন না। তাই আয়-উপার্জন নেই। আমি এখন চাকরি করে সাধ্যের মধ্যে বাবা-মায়ের সব চাওয়া পূরণ করতে চাই। জেলার দেবিদ্বার উপজেলার আল-আমিন বলেন, আমরা পাঁচ ভাই-বোন। কৃষক বাবার আয় দিয়ে লেখাপড়ার পাশাপাশি কোনো রকম খেয়ে না খেয়ে দিন পার করেছি। আজ আমি ঘুষ ছাড়া পুলিশে চাকরি পেয়েছি। খবরটি শুনে বাবা কাঁদলেন।
জেলার মুরাদনগর উপজেলার মো. শরিফুল ইসলাম বলেন, আমার বাবা মরদেহ বহনের কাজ করেন, যেখানে নিদিষ্ট বেতন নেই। এ কাজ করে আমাদের ছয় ভাই-বোনকে লেখাপড়া করিয়েছেন। এখন থেকে আমি সংসারের হাল ধরব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat