ব্রেকিং নিউজ :
কেন্দ্রীয় শহীদ মিনারে বিএমইউ’র শ্রদ্ধাঞ্জলি চাঁদপুরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী ও যুগোপযোগী করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা নিবেদন তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • প্রকাশিত : ২০২৩-০৩-০১
  • ৪৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৯৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৫৭। এ সময় সুস্থ হয়েছেন ৩৯৫ জন।
এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৩৭ হাজার ৮৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ২ হাজার ৯৮৭ জন। মারা গেছেন ২৯ হাজার ৪৪৫ জন। গত ২৪ ঘণ্টায় যে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে ৯ জনই ঢাকার বাসিন্দা। দুজন কিশোরগঞ্জের।
চলতি বছরের জানুয়ারিতে দেশে ৪৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের মার্চে। ওই মাসে করোনা শনাক্ত হয়েছিল ৫১ জনের। করোনার সংক্রমণ শুরুর পর কোনো এক মাসে শনাক্তের সংখ্যা সেটিই ছিল সর্বনিম্ন। গত জানুয়ারিতে শনাক্তের সংখ্যা দ্বিতীয় সর্বনিম্ন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat