ব্রেকিং নিউজ :
কেন্দ্রীয় শহীদ মিনারে বিএমইউ’র শ্রদ্ধাঞ্জলি চাঁদপুরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী ও যুগোপযোগী করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা নিবেদন তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • প্রকাশিত : ২০২৩-০৩-০১
  • ২৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পাচঁলাইশ থানার আট বছর আগের একটি সোনা চোরাচালান মামলায় ৬ জনের সাত বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালত এ রায় দেন।
কারাদ-প্রাপ্ত আসামিরা হলেন, জেলার হাটহাজারী থানার ছিপাতলী কাজিরবিল নুরুল ইসলাম চেয়ারম্যান বাড়ির নুরুল ইসলামের ছেলে মো. শাহজাহান প্রকাশ বাবলু (২৩), একই এলাকার লোনী তালুকদার বাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে মো. হাসান (৩২), ফটিকছড়ি থানার দৌলতপুর ভোলা কোম্পানী বাড়ির মো. আবু তৈয়বের ছেলে মো. নিজাম উদ্দিন (২৫), একই এলাকার আশরাফ চৌধুরী বাড়ির মাওলানা ইউছুফ আনসারীর ছেলে কায়সার বিন ইউসুফ প্রকাশ টুন্টু (৩১), একই থানার পূর্ব ফরহাদাবাদের মৃত আব্দুস সালামের ছেলে মো. বাহাদুর (২৮) ও রাউজান থানার গনি পাড়ার ফজলুল হকের ছেলে শফিউল আজম (২৭)।
২০১৫ সালে ৬ জুলাই চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হিলভিউ এলাকা থেকে ১৮টি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন পাচঁলাইশ থানার এসআই মো. মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। ২০১৬ সালের ৭ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। একই বছরের ২ মার্চ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। এই মামলায় আদালতে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন মহানগর পিপি এডভোকেট মো. আবদুর রশীদ, চট্টগ্রাম অতিরিক্ত মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফারহানা রবিউল লিজা ও অ্যাডভোকেট তৌহিদা আক্তার খানম রাবেতা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat