ব্রেকিং নিউজ :
কেন্দ্রীয় শহীদ মিনারে বিএমইউ’র শ্রদ্ধাঞ্জলি চাঁদপুরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী ও যুগোপযোগী করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা নিবেদন তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • প্রকাশিত : ২০২৩-০৩-০২
  • ৩৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার সকাল এগারো টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৩ উদ্বোধন করা হয়েছে ৷
আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রযুক্তি
মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলায় ২৭ টি কৃষি প্রযুক্তি প্রদর্শনের জন্য রাখা রয়েছে যা প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের এই প্রযুক্তির মাধ্যমে উদ্ভুদ্ধ করার জন্য।
উল্লাপাড়া মাটি ও মানুষের নেতা বারংবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনের পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। কৃষি প্রযুক্তি মেলায় মোট ২০ টি স্টল খোলা হয়েছে ৷
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম।
সেই সাথে আরো বক্তব্য রাখেন - উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ও লেখক গোলাম মোস্তফা, সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারন উপ-পরিচালক শ্রী বাবলু কুমার সুত্রধর ও উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী প্রমুখ।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসওয়াদ বিন খলিল রাহাত অনুষ্ঠানের উপস্থাপনা করেন৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat