ব্রেকিং নিউজ :
কেন্দ্রীয় শহীদ মিনারে বিএমইউ’র শ্রদ্ধাঞ্জলি চাঁদপুরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী ও যুগোপযোগী করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা নিবেদন তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৩
  • ৩৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নওগাঁ জেলায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সমূহের মধ্যে সর্বভারতীয় সঙ্গীত সাংস্কৃতি পরিষদের এ্যাফিলেশন সার্টিফিকেট হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টায় নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব এ্যাফিলেশন সার্টিফিকেট বিতরণ করেন সর্ব ভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতি পরিষদের সহ-সম্পাদক ডক্টর শান্তনু সেনগুপ্ত।
নওগাঁ জেলা প্রেস ক্লাবের সহযোগিতায় সর্ব ভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতি পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন, সিনিয়র সাংবাদিক নাট্যকার ও ঔপন্যাসিক ফরিদুল করিম তরফদার, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের নওগাঁ জেলা কমিটির সভাপতি মোসাদ্দেক হোসেন, আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক রফিকুদ্দৌলা রাব্বী, সম্মিলিত সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ, নৃত্য শিল্পী সংস্থার জেলা সভাপতি মোরশেদা বেগম শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুবল চন্দ্র মন্ডল ও নুরুন নাহার সুষমা সাথী।
এ অনুষ্ঠানে নৃত্য রং একাডেমি, নৃত্যাঞ্জলি একাডেমি, নৃত্য নিকেতন এবং মহাদেবপূরের নুপুরের ঝঙ্কার একাডেমি এই চারটি প্রতিষ্ঠানকে সর্ব ভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতি পরিষদের এ্যাফিলেশন সার্টিফিকেট হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat