ব্রেকিং নিউজ :
কেন্দ্রীয় শহীদ মিনারে বিএমইউ’র শ্রদ্ধাঞ্জলি চাঁদপুরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী ও যুগোপযোগী করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা নিবেদন তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৪
  • ৩৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী ২৫ মার্চ মরক্কোর বিরুদ্ধে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দলে জায়গা হয়নি ইনজুরিতে থাকা নেইমারের। বিশ^কাপের পর প্রথমবারের মত জাতীয় দল প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে। অন্তর্বর্তকালীন কোচ র‌্যামন মেনেজেসের বিবেচনায় এই দলে বেশ কিছু নতুন মুখ ডাক পেয়েছেন। 
মরক্কোর পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী টানগিয়ারে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ডিসেম্বরে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়ে ব্রাজিলের হতাশাজনক বিদায় ঘটেছিল। অন্যদিকে সবাইকে বিস্মিত করে বিশ^কাপের সেমিফাইনালে খেলেছিল মরক্কো। 
পিএসজি স্ট্রাইকার নেইমার দুই সপ্তাহ আগে লিগ ওয়ানে লিলির বিপক্ষে ম্যাচে ডান গোঁড়ালির ইনজুরিতে পড়েছিলেন। কাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের চিকিৎসক রডরিগো লাসমার বলেছেন মরক্কোর বিরুদ্ধে খেলার জন্য যথেষ্ঠ ফিট অবস্থায় এখন নেই নেইমার। 
এর আগে আগামী সপ্তাহে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগের ম্যাচ থেকে নেইমারের বাদ পড়ার বিষয়টি গনমাধ্যমের কাছ নিশ্চিত করেছে পিএসজি। 
প্রথম আরব দল হিসেবে বিশ^কাপের সেমিফাইনাল নিশ্চিত করা মরক্কোর সাথে খেলতে নামা ব্রাজিলের দলটিতে ১১ জন কাতার বিশ^কাপে খেলেছেন। তবে লিভারপুলের গোলরক্ষক এ্যালিসন প্রীতি ম্যাচটিতে খেলছেন না। 
মেনেজেস নয়জন নতুন খেলোয়াড়কে জাতীয় দলে ডেকেছেন যার মধ্যে রয়েছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ভিটোর রোকে। ব্রাজিলের অনুর্ধ্ব-২০ দলের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে মেনেজেসের। গত মাসে মেনেজেসের অধীনে অনুর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশীপে মেনেজেসের অধীনে ব্রাজিল অপরাজিত চ্যাম্পিয়ন হয়। । কাতার বিশ^কাপের পর জাতীয় দলের কোচের পদ থেকে তিতে পদত্যাগ করার পর মেনেজেস অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
স্কোয়াড :
গোলরক্ষক : এডারসন, মিকায়েল, উইভারটন
ডিফেন্ডার : আর্থার, এমারসন রয়্যাল, এ্যালেক্স টেলাস, রেনান লোডি, আবানেজ, এডার মিলিটাও, মারকুইনহোস, রবার্ট রেনান
মিডফিল্ডার : আন্দ্রে, আন্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, হুয়াও গোমেজ, লুকাস পাকুয়েটা, রাফায়েল ভেইগা
ফরোয়ার্ড : এন্টনি, রিচার্লিসন, রডরিগো, রনি, ভিনিসিয়াস জুনিয়র, ভিটোর রোকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat