ব্রেকিং নিউজ :
কেন্দ্রীয় শহীদ মিনারে বিএমইউ’র শ্রদ্ধাঞ্জলি চাঁদপুরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী ও যুগোপযোগী করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা নিবেদন তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৯
  • ১৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যান্টিটস্কি সৌজন্য সাক্ষাৎ করেছেন।  
সাক্ষাৎকালে তারা সংসদীয় মৈত্রী গ্রুপ, দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক, ভিসা প্রক্রিয়া, তৈরি পোশাক শিল্প, বিজ্ঞান প্রযুক্তি, কৃষি এবং ঔষধ শিল্পসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, রাশিয়া ও বাংলাদেশের পারস্পরিক আস্থার সম্পর্ক সুদীর্ঘকালের। পারস্পরিক স্বার্থে ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, উভয় দেশের সংসদীয় মৈত্রী গ্রুপের প্রতিনিধি বিনিময় একটি উত্তম সংসদীয় চর্চা। সংসদীয় মৈত্রী গ্রুপ উভয় দেশের বহুমুখী সম্পর্ক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, রাশিয়ার সংসদীয় মৈত্রী গ্রুপ এদেশের জাতীয় সংসদ, তৈরি পোশাক শিল্প, ব্যবসা- বাণিজ্যসহ ঔষধ ও কৃষিশিল্পের বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় করতে পারে। 
এসময় স্পিকার রাশিয়ার সংসদীয় মৈত্রী গ্রুপকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার জন্য আমন্ত্রণ জানান। 
আলেক্সান্ডার ম্যান্টিটস্কি বলেন, রাশিয়াতে বাংলাদেশের ঔষধ এবং কৃষি পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। তিনি রাশিয়া- বাংলাদেশ জিটুজি সহযোগিতা যেকোন সময়ের তুলনায় আরও ভালো উল্লেখ করে বলেন যে, রাশিয়া বাংলাদেশে জ্বালানি ও কৃষিখাতে বিনিয়োগ করতে আগ্রহী। 
রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যান্টিটস্কি এসময় স্পিকারকে রাশিয়া সফরের জন্য আমন্ত্রণ জানান। 
এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, বাংলাদেশে রাশিয়া দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর মিসেস একাতেরিনা সেমেনোভা, অ্যাটাচে মিসেস আমাতুলা খানভাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat