ব্রেকিং নিউজ :
কেন্দ্রীয় শহীদ মিনারে বিএমইউ’র শ্রদ্ধাঞ্জলি চাঁদপুরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী ও যুগোপযোগী করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা নিবেদন তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • প্রকাশিত : ২০২৩-০৩-১৩
  • ২৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ময়মনসিংহ জেলার মুক্তাগাছাকে  মডেল উপজেলায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে প্রথমে একটি ইউনিয়নকে বেকারমুক্ত করা হবে।
তিনি বলেন, এজন্য কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, সমাজকল্যাণ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সহযোগিতা নিয়ে উদ্যোগটি বাস্তবায়ন করা হবে। 
আজ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে ‘উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই)’ আয়োজিত ‘এন্ট্রেপ্রিনিউর মাস্টার ক্লাস’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যোগ্যতার মূল্যায়ন ও নেতৃত্বের বিকেন্দ্রীকরণ না করলে কোনো সংগঠনই স্থায়ীত্ব লাভ করে না।  উই নারী উদ্যোক্তা তৈরিতে এবং নারীদের তৈরি পণ্য প্রদর্শনীসহ নারী উদ্যোক্তাদের বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা প্রদান করে যাচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat