ব্রেকিং নিউজ :
কেন্দ্রীয় শহীদ মিনারে বিএমইউ’র শ্রদ্ধাঞ্জলি চাঁদপুরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী ও যুগোপযোগী করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা নিবেদন তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • প্রকাশিত : ২০২৩-০৩-১৪
  • ৪০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার। 
প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। 
নাসুম আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ হয়েছে স্পিনার তানভীর ইসলামের। এই ম্যাচ দিয়েই  অভিষেক হচ্ছে বাঁ-হাতি স্পিনার তানভীরের। আফিফ হোসেনের পরিবর্তে একাদশে ফিরেছেন শামীম হোসেন। অন্য দিকে অপরিবর্তিত একাদশ নিয়েই সফরের শেষ ম্যাচ খেলতে নেমেছে ইংল্যান্ড। 
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ : জশ বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলি, স্যাম কারান, আদিল রশিদ, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, জোফরা আর্চার ও রেহান আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat