ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ ‍মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. জুবাইদা ও জাইমা রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী আমিন-উর রশীদ সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। ছবি : সংগৃহীত বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৮ সদস্য গ্রেপ্তার
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৩
  • ৩৮৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলার নাজিরারটেক উপকূলে একটি ট্রলারের কোল্ডস্টোর থেকে আজ বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ১০ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
বঙ্গোপসাগরে নামহীন ট্রলারটি কক্সবাজারের নাজিরারটেক উপকূলে আসার পর ক্লোডস্টোর চেক করতে গিয়ে লাশগুলো দেখতে পায় স্থানীয়রা। রোববার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দমকল বাহিনীর লোকজন।
এ বিষয়ে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল বলেন, সাগরে ভাসা একটি ট্রলার দেখে কূলে ফেরত অপর ট্রলার বিশেষ ব্যবস্থায় টেনে ট্রলারটি শনিবার ভোরেই নাজিরারটেক মোহনার তীরে নিয়ে আসে। ভাটা হবার পর সন্ধ্যায় কোল্ডস্টোর চেক করতে গিয়ে মানুষের পা দেখতে পাওয়া যায়। তখনই পুলিশকে খবর দেয়া হয়। রাতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। আজ সকাল হতে ফায়ার সার্ভিসকর্মীদের সহযোগিতায় মরদেহ গুলো উদ্ধার শুরু করে।
কক্সবাজার দমকল বাহিনীর স্টেশন ইনচার্জ মোনায়েম বিল্লাহ জানান, বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ট্রলারটির কোল্ডস্টোর থেকে ১১ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আরো আছে কি না- তা খতিয়ে দেখতে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat